
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি।
পাইকগাছায় কেক কাটা, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক রানার পত্রিকার ৪৫ বছর পূর্তি ও ৪৬তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এমবিবিএস। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক এবং উপজেলা বিএনপির সদস্য তুষার কান্তি মন্ডল। কেক কাটা শেষে দৈনিক রানার পত্রিকার পাইকগাছা প্রতিনিধি ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, প্রমথ রঞ্জন সানা, সাংবাদিক আলাউদ্দীন রাজা, চিকিৎসক ও সাংবাদিক মোঃ শাহাদাত হোসাইন। বদিউজ্জামান, শাহজামান বাদশা, খোরশেদ আলম, পূর্ণ চন্দ্র মন্ডল , শাহারিয়ার ও আবুল হাসেম প্রমুখ।
বক্তারা দৈনিক রানার পত্রিকার দীর্ঘ ৪৫ বছরের পথচলার বিভিন্ন দিক তুলে ধরে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এর আগে একটি র্যালি অনুষ্ঠিত হয়।