
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি।
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ মোকাবিলা ও প্রশমন কার্যক্রমে নিয়োজিত সিপিপির সদস্য, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি, স্বেচ্ছাসেবকদের কার্যকর ভূমিকা এবং দুর্যোগকালীন সময়ে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।