1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ, উপদেষ্টা : কালীগঞ্জ উপজেলা (গাজীপুর) কমিটি। কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ব্যাপক প্রস্তুতি: ঐক্যের ওপর জোর কয়া ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন সংসদ সদস্য আফজাল হোসেন ইসলামের শিক্ষায় আলোকিত জীবন ও মাদকমুক্ত সমাজ গড়ার তাগিদ দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যয় বাগুলাটের নেতাকর্মীদের কুষ্টিয়ায় আজ সাঙ্গ হচ্ছে লালন উৎসব, ঘরে ফেরার প্রস্তুতিতে বাউল-ভক্তরা আট জেলার ফুটবল দল নিয়ে পোড়াদহে এমপি গোল্ডকাপ, প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা-কুষ্টিয়া কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম বর্ষে পদার্পণ উদযাপন

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ শাহাদাৎ হোসেন
স্টাফ রিপোর্টার

তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিলাইদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবু হানিফ (মাস্টার)-এর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. আফজাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলাইদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান।

সমাবেশে দলের কাঠামোগত শক্তি বৃদ্ধি এবং কর্মীদের মধ্যে সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়। সমাবেশ শেষে নেতা-কর্মীরা আগামী দিনে দলীয় কর্মসূচিগুলো আরও সফলভাবে বাস্তবায়নের এবং নতুন উদ্দীপনায় সাংগঠনিক কাজে আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park