1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ, উপদেষ্টা : কালীগঞ্জ উপজেলা (গাজীপুর) কমিটি। কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ব্যাপক প্রস্তুতি: ঐক্যের ওপর জোর কয়া ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন সংসদ সদস্য আফজাল হোসেন ইসলামের শিক্ষায় আলোকিত জীবন ও মাদকমুক্ত সমাজ গড়ার তাগিদ দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যয় বাগুলাটের নেতাকর্মীদের কুষ্টিয়ায় আজ সাঙ্গ হচ্ছে লালন উৎসব, ঘরে ফেরার প্রস্তুতিতে বাউল-ভক্তরা আট জেলার ফুটবল দল নিয়ে পোড়াদহে এমপি গোল্ডকাপ, প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা-কুষ্টিয়া কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম বর্ষে পদার্পণ উদযাপন

কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত
  1. কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জ গাজীপুর থেকে ​মোঃ হযরত আলী আকন্দ এর প্রতিবেদনে বিস্তারিত : গাজীপুর কালিগঞ্জে ‘তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ (কালিগঞ্জ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড)-এর উদ্যোগে ২০২৫-২৬শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯:০০ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করেন শাইখুল হাদিস মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুহতামিম মাদরাসাতে নুর আল কাসেমিয়্যাহ,উত্তরা, ঢাকা।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ. টি. এম, কামরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক গুরুত্ব তুলে ধরেন। ​তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহর সম্মানিত সভাপতি আলহাজ্জ মাওলানা আব্দুস সাত্তার সাহেব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, ওলামায়ে কেরাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন : মোঃ হুমায়ুন কবির মাস্টার সভাপতি, আহ্বায়ক কমিটি কালিগঞ্জ উপজেলা বিএনপি, মোঃ রুহুল আমিন মোল্লা, কাউন্সিলর ৭ ওয়ার্ড,কালিগঞ্জ পৌরসভা। মোঃ নায়েবুররহমান মাসুদ, কালিগঞ্জ। মাওলানা গাজী রুহুল আমিন কাসেমী, মাওলানা আতিকুর রহমান মাসউদ, মাওলানা মুফতি হাবিবুল্লাহ, মাওলানা রুহুল আমীন গাজীপুরী, মুফতি মোহাম্মদ আজিজুর রহমান মুফতি উবায়দুল্লাহ আল গাজী , মাওলানা মীর মোফাজ্জল হোসেন, মাওলানা আবু হানিফ ফয়েজী, মুফতি আলী হোসেন, মাওলানা গাজী আশিক আহমদ (গাজী হুজুর) মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা ফেরদৌস খান সহ ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দ অনুষ্ঠানে কওমি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে আরও মনোযোগী ও সাফল্য অর্জন করার অনুপ্রেরণা দেওয়া হয়। পরিশেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

​

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park