1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ, উপদেষ্টা : কালীগঞ্জ উপজেলা (গাজীপুর) কমিটি। কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ব্যাপক প্রস্তুতি: ঐক্যের ওপর জোর কয়া ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন সংসদ সদস্য আফজাল হোসেন ইসলামের শিক্ষায় আলোকিত জীবন ও মাদকমুক্ত সমাজ গড়ার তাগিদ দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যয় বাগুলাটের নেতাকর্মীদের কুষ্টিয়ায় আজ সাঙ্গ হচ্ছে লালন উৎসব, ঘরে ফেরার প্রস্তুতিতে বাউল-ভক্তরা আট জেলার ফুটবল দল নিয়ে পোড়াদহে এমপি গোল্ডকাপ, প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা-কুষ্টিয়া কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম বর্ষে পদার্পণ উদযাপন

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৮৯ বার পঠিত

 

 

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি।

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ মোকাবিলা ও প্রশমন কার্যক্রমে নিয়োজিত সিপিপির সদস্য, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি, স্বেচ্ছাসেবকদের কার্যকর ভূমিকা এবং দুর্যোগকালীন সময়ে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park