1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

উৎসবমুখর পরিবেশে একেএম রশিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন

স্টাফ রিপোর্টার

 

দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ যেন একদিনের জন্য পরিণত হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মিলনমেলায়। মরহুম একেএম রশিদ উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ঘিরে সোমবার বিকেল থেকেই মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও উপস্থিত হন খেলা উপভোগ করতে।

স্থানীয় নওজোয়ান ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে অংশ নেয় ঝিনাইদহের আরএসবি ক্লাব এবং ঢাকার মারুফ আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে আরএসবি ক্লাব ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই আধিপত্য বিস্তার করে দলটি। শেষ পর্যন্ত ১০৫ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান আতিকুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে এবং পৌর কৃষকদলের আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন।

টুর্নামেন্টে মোট ১৬টি শক্তিশালী দল অংশ নেয়। দীর্ঘ প্রায় এক মাসব্যাপী প্রতিযোগিতার পর ফাইনাল অনুষ্ঠিত হয়। রিয়াজুল মোল্লা ম্যান অব দ্য ম্যাচ এবং আতিকুর রহমান সৌরভ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। তাদের হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

দর্শকদের জন্য মাঠের বাইরে বল ধরার বিশেষ পুরস্কার চালু থাকায় খেলা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। পুরো আয়োজনকে সফল করতে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park