1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

কুমারখালী প্রেসক্লাবের নৌকাভ্রমণে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

কুষ্টিয়া জেলা সংবাদদাতা

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা ও গড়াই নদীর মোহনায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক নৌকাভ্রমণ ও বনভোজন। প্রকৃতির মনোরম পরিবেশে আয়োজিত এ কর্মসূচি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমারখালী পৌর বাস টার্মিনালসংলগ্ন কুমারখালী প্রেসক্লাব কার্যালয় থেকে দিনের কর্মসূচি শুরু হয়। পরে প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার লিপু আমীর এবং সাধারণ সম্পাদক ও এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদের নেতৃত্বে প্রায় অর্ধশত সদস্য গড়াই ইকো পার্ক থেকে নৌকায় পদ্মা-গড়াইয়ের মোহনার দিকে রওনা দেন।

নদীপথে মনোরম নৌকাভ্রমণ শেষে নদীর তীরে বনভোজনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকরা আনন্দ-আড্ডা, কুশল বিনিময় ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।

এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের কুমারখালী উপজেলা সংবাদদাতা মাহমুদ শরীফ, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, একুশে টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের ক্যাশিয়ার মাহমুদুল হাসান প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার খবরের কুমারখালী প্রতিনিধি নয়ন শেখ, এসএ টিভির ক্যামেরাপারসন ও দৈনিক লিখনী সংবাদের মাহবুব হোসেন, খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার, দ্য মিরর অব বাংলাদেশের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান, মিরর নিউজের কুমারখালী প্রতিনিধি ইসরাইল হোসেন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার ও দৈনিক যুগান্তরের কুমারখালী উপজেলা সংবাদদাতা শাহাদৎ হোসেন, জে টিভির কুমারখালী প্রতিনিধি মো. লিটন প্রামাণিক, মাইটিভির ক্যামেরাপারসন রবিন শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

অনুষ্ঠানে কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, “কুমারখালী প্রেসক্লাবকে সারা দেশের জন্য একটি মডেল প্রেসক্লাব হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে সংবাদ ও সাংবাদিকতার ইতিবাচক পরিচয়ের পাশাপাশি সংবাদকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।”

তিনি আরও বলেন, “এখন থেকে প্রতি মাসে একদিন বনভোজনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব উদ্যোগ সফল করতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

আয়োজনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, পেশাগত ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এ ধরনের আয়োজন কর্মব্যস্ততার মধ্যে সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।

দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে কুমারখালী প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে জানান আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park