
মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে জলবায়ু সহনশীল ওয়াশ(WASH)সংক্রান্ত অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭সেপ্টেম্বর)দুপুরে পৌরসভা পানি শাখা কার্যালয়ে দাতা সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পার্থ প্রতিম রায়,অফিসার ইনচার্জ শেখ আউয়াল কবির,ওয়াটারএইড বাংলাদেশের সহকারী পরিচালক এইচআর মিল ফাহমিদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দিন,পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার এবং সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী,থানার এএসআই শাহনাজ আক্তার, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান,উপসহকারী প্রকৌশলী লিংকন আলী,মৃণাল কান্তি সানা,উত্তম কুমার ঘোষ,ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি লিড ফাইয়াজ উদ্দিন আহমেদ,ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার সাহা,ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল,কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পৌরসভার কর্মকর্তা, এনজিও প্রতিনিধি,গণমাধ্যমকর্মী এবং ওয়াটারএইড বাংলাদেশ ও নবলোক পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কর্মশালায় বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র খরা,লবণাক্ততা ও আকস্মিক বন্যার কারণে দেশের ঐতিহ্যগত পানি ও স্যানিটেশন ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়ছে।বিশেষ করে উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা দিন দিন কঠিন হয়ে উঠছে।
বক্তারা আরও বলেন,জলবায়ু সহনশীল ওয়াশ ব্যবস্থা এখন আর কোনো বিলাসিতা নয়;এটি মানুষের নিরাপদ ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটি জরুরি প্রয়োজন। স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি ব্যবহার এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে হবে।
দুর্যোগের পর তাৎক্ষণিক ত্রাণ ও সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশ খাতকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
কর্মশালায় জলবায়ু সহনশীল ওয়াশ ব্যবস্থাপনা আরও টেকসই,কার্যকর ও সময়োপযোগী করতে নীতি-নির্ধারক, স্থানীয় প্রশাসন,সরকারি বিভিন্ন দপ্তর এবং উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে একটি বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।