1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

উঠান বৈঠকে সবুজ: ভোটারদের সমস্যার সমাধানে প্রতিশ্রুতি

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন
স্টাফ রিপোর্টার

স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সমস্যা জানার উদ্দেশ্যে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে কুমারখালী পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক, সেবামুখী ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমারখালী পৌর কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থনই নেতৃত্বের মূল শক্তি। তাই সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করাই সবচেয়ে বড় দায়িত্ব।

পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মাহমুদুল হাসান কাজলের সভাপতিত্বে এবং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

উঠান বৈঠকে অংশগ্রহণকারী স্থানীয়রা সড়ক অবকাঠামোর উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। উপস্থিত নেতৃবৃন্দ এসব বিষয় গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ সময় নেতারা আসন্ন নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ উঠান বৈঠক স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park