1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

গৌরনদী পৌরবাসীসহ সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভিপি জাকির হোসেন রাজা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

গৌরনদী পৌরবাসীসহ সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভিপি জাকির হোসেন রাজা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসান  : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গৌরনদী উপজেলা ও পৌরসভাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সরকারি গৌরনদী কলেজের সাবেক সফল ভিপি মোঃ জাকির হোসেন রাজা।তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।শুভেচ্ছা বার্তায় জাকির হোসেন রাজা বলেন, “পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের অনন্য শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং প্রত্যেকের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক।”তিনি আরও বলেন, “সমাজের সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। শুধু বনের পশু কুরবানি করলেই হবে না, মানুষের মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে হবে। নিজের মনের ভিতরে লুকিয়ে থাকা পশুত্বকে কুরবানি করতে হবে।”সাবেক এই ছাত্রনেতা গৌরনদীবাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সকলকে পুনরায় পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।উল্লেখ্য, মোঃ জাকির হোসেন রাজা গৌরনদী কলেজে অধ্যয়নকালে সফল ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন এবং বর্তমানেও স্থানীয় সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park