গৌরনদী পৌরবাসীসহ সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভিপি জাকির হোসেন রাজা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসান : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গৌরনদী উপজেলা ও পৌরসভাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সরকারি গৌরনদী কলেজের সাবেক সফল ভিপি মোঃ জাকির হোসেন রাজা।তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।শুভেচ্ছা বার্তায় জাকির হোসেন রাজা বলেন, “পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের অনন্য শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং প্রত্যেকের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক।”তিনি আরও বলেন, “সমাজের সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। শুধু বনের পশু কুরবানি করলেই হবে না, মানুষের মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে হবে। নিজের মনের ভিতরে লুকিয়ে থাকা পশুত্বকে কুরবানি করতে হবে।”সাবেক এই ছাত্রনেতা গৌরনদীবাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সকলকে পুনরায় পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।উল্লেখ্য, মোঃ জাকির হোসেন রাজা গৌরনদী কলেজে অধ্যয়নকালে সফল ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন এবং বর্তমানেও স্থানীয় সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।