1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল: ভয়েস নেটওয়ার্ক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

ডাঃ মোঃ নাজমুল আহসান,নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শতভাগ নিখুঁত না হলেও সামগ্রিকভাবে এটি ফ্রি,ফেয়ার ও ক্রেডিবল হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও নাগরিক সংগঠনের জোট ভয়েস নেটওয়ার্ক।
সোমবার রাজধানীর ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.জসিমউদ্দীন এ তথ্য জানান।
তিনি বলেন,“কোনো নির্বাচন শতভাগ পারফেক্ট হতে পারে না।তবে এবারের নির্বাচন ছিল ফ্রি,ফেয়ার ও ক্রেডিবল।ভবিষ্যতে আরও উন্নত নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমাদের পর্যবেক্ষণের ভিত্তিতে নির্বাচন কমিশনকে সুপারিশ জানানো হবে।”
ড.জসিমউদ্দীন আরও বলেন,বিগত কয়েকটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারা জনগণ এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছে।এ জন্য তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
৩৫৪১টি কেন্দ্র পর্যবেক্ষণ
সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন ভয়েস নেটওয়ার্কের নির্বাহী কমিটির সভাপতি ও ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের সিইও এনায়েত হোসেন জাকারিয়া। প্রতিবেদনে জানানো হয়,কয়েকটি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা যৌথভাবে এ প্রতিবেদন তৈরি করেছে।
তারা সম্মিলিতভাবে ১১০টি আসনের ৩৫৪১টি কেন্দ্রে মোট ১০৬৯জন স্থানীয় ও কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেন। এর মধ্যে ১০০৮টি কেন্দ্রে ভোট গণনা পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়।
পর্যবেক্ষণে উঠে এসেছে যে বিষয়গুলো
প্রতিবেদনে কিছু অনিয়ম ও সীমাবদ্ধতার কথাও তুলে ধরা হয়। সেগুলো হলো—
৭ শতাংশ কেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশ ও কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে।
আইডি কার্ড ও অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় পর্যবেক্ষণে বিঘ্ন ঘটে।
৮ শতাংশ কেন্দ্র বাইরে থেকে শনাক্ত করার মতো অবস্থা ছিল না।
১১ শতাংশ কেন্দ্র ভবনের ওপরের তলায় হওয়ায় প্রবীণ, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের যাতায়াতে সমস্যা হয়েছে।
২০ শতাংশ কেন্দ্রে গর্ভবতী নারীদের জন্য যথাযথ ব্যবস্থা ছিল না।
১১ শতাংশ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি দেখা যায়নি।
১৫.৫ শতাংশ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে।
৪ শতাংশ কেন্দ্রে একটি পক্ষের পোলিং এজেন্ট ছিল না।
৮ শতাংশ ক্ষেত্রে ভোটারদের পরিচয় যাচাই ছাড়াই ভোট গ্রহণ করা হয়েছে।
৪ শতাংশ কেন্দ্রে জালভোটের অভিযোগ উঠে এসেছে।
৫.৮ শতাংশ কেন্দ্রে ভোটাররা ভয়ভীতি বা হুমকির কারণে ভোট না দিয়ে ফিরে গেছেন।
বিভিন্ন আসনে অনিয়মের অভিযোগ
ঢাকা-৮ আসনের একাধিক কেন্দ্রে একপক্ষের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা-১০ আসনে এক পোলিং এজেন্টকে তুলে নিয়ে মারধরের অভিযোগ রয়েছে। এছাড়া ভোলা-২ ও ৪, ঢাকা-৪, গাজীপুর-৩, বাগেরহাট-৪, ফরিদপুর-২, নরসিংদী-৩, চট্টগ্রাম-১২, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-২ ও ৩, সিরাজগঞ্জ-২ আসনেও অনুরূপ ঘটনার তথ্য উঠে এসেছে।
শেরপুর-১ আসনে শতাধিক সিলমারা ব্যালট পেপার উদ্ধার হওয়ার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে নির্বাচন-পূর্ব ও পরবর্তী সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, এ ধরনের ঘটনা একটি ভালো নির্বাচনকেও ম্লান করে দেয়।
উপস্থিতি
সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন ভয়েস নেটওয়ার্কের সদস্য সচিব একরামুল হক সায়েম। এছাড়া উপস্থিত ছিলেন রিসার্চ কো-অর্ডিনেটর বুরহান উদ্দিন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সিইও ইজাজুল ইসলাম এবং বাকেরগঞ্জ ফোরামের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহ আলম হাওলাদার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park