1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

খোকসায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি ও ট্রান্সফরমার চোর গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০৪ বার পঠিত

খোকসা উপজেলা সংবাদদাতাঃ 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদক ও চুরিবিরোধী পৃথক বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি এবং ট্রান্সফরমার চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিঃ) ও খোকসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনের নির্দেশনায় শুক্রবার (৮ মে ২০২৬) খোকসা থানা পুলিশের একটি বিশেষ টিম একযোগে মাদক ও চুরিবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে খোকসা মক্কা-মদিনা তেল পাম্পের পেছনে তিন রাস্তার মোড় সংলগ্ন জনৈক সন্তোষ সর্দারের বন্ধ মুদি দোকানের সামনে তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোঃ সুলতান হোসেন (৩৯), পিতা–মৃত আমানত আলী শেখ, গ্রাম–মাঠপাড়া, খোকসা—কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণী ১০(ক) ধারায় মামলা (মামলা নং–০৬/৩২, তারিখ: ০৮/০৫/২০২৬) রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

একই দিনে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত পৃথক অভিযানে ট্রান্সফরমার চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শেখ আনছার আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, মামলা নং–১১, তারিখ: ২০ নভেম্বর ২০২৫, ধারা ৩৭৯ পেনাল কোড অনুযায়ী দায়ের হওয়া ট্রান্সফরমার চুরির মামলায় খোকসা থানাধীন কোমরভোগ খালপাড়া এলাকা থেকে মোঃ আনিচ হোসেন (২৬), পিতা–মৃত বাবুল খান—কে গ্রেফতার করা হয়।

জানা যায়, খোকসা থানাধীন মাসিলিয়া উত্তর মাঠ এলাকায় পোল নং–KHO-4D-73-25-10-1 এ স্থাপিত ৫ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার চুরির ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছিল।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুই আসামিকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খোকসা থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park