1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

পাইকগাছায় হিফজুল ফুযুল যুব কাফেলার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল ৭ সেপ্টেম্বর

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪২ বার পঠিত

 

মোঃ হাবিবুর রহমান, নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনার পাইকগাছায় হিফজুল ফুযুল যুব কাফেলার উদ্যোগে এক বিশেষ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, বাদ আসর শাহপাড়া বায়তুন নাজাত মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ প্রজন্মের প্রেরণাদায়ী বক্তা হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ আমীন (দিনাজপুর)। তিনি চাঁদখালী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি রাফাত হোসেন, খতিব—বায়তুন নাজাত জামে মসজিদ।

মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব কারী মোঃ হেলাল উদ্দিন, ৯ নম্বর চাঁদখালী ইউনিয়ন পরিষদের সদস্য। অনুষ্ঠান পরিচালনা করবেন মাওলানা ফজলুর রহমান, শিক্ষক, ভান্ডারপোল মাদিনাতুল উলুম মাদ্রাসা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ সমাজকে কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়তে উদ্বুদ্ধ করা এবং দ্বীনের পথে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত হয়ে ইসলামী আলোচনা শ্রবণ ও অনুষ্ঠানকে সফল করার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

স্থান: শাহপাড়া বায়তুন নাজাত মসজিদ প্রাঙ্গণ, পাইকগাছা, খুলনা।

তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার।

সময়: বাদ আসর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park