1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শোভাযাত্রা ও আলোচনা সভায় ধর্মীয় সম্প্রীতি-সৌহার্দ্য বজায় রাখার আহ্বান

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ বার পঠিত

 

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় পূজা মন্দির ও সরল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।

শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন চন্দ্র ভদ্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.আব্দুল মজিদ(এমবিবিএস),পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ আউয়াল কবির,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক,উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক এবং পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধু ও অলোক মজুমদার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ রায়,সন্তোষ সরকার,সুজিত কুমার মণ্ডল,বাবুরাম মণ্ডল ও জগদ্বীশ চন্দ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ মানবতা,ন্যায়, সত্য ও শান্তির শিক্ষা দেয়। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে হবে।ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শান্তি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

উৎসবকে ঘিরে পুরো পাইকগাছা শহরে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।ধর্মীয় ভাবগাম্ভীর্য,পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আয়োজন সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park