1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন: সভাপতি নির্বাচিত হলেন জি এম আব্দুল কুদ্দুস

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

মোঃ হাবিবুর রহমান,নিজস্ব প্রতিবেদক:

খুলনার পাইকগাছা উপজেলার ৪০ নং দেবদুয়ার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য (পুরুষ) নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের ফলাফল অনুযায়ী অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন শেখ বায়েজিদ (চেয়ার প্রতীক) এবং জি এম আব্দুল কুদ্দুস (আম প্রতীক)। প্রাপ্ত ফলাফলে শেখ বায়েজিদ পান ১৪০ ভোট এবং জি এম আব্দুল কুদ্দুস পান ১৩৩ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে শেখ আব্দুল হাদি (ফুটবল প্রতীক) পান ৯৫ ভোট এবং শেখ আব্দুল মোনায়েম (বই প্রতীক) পান ৪৭ ভোট।

নির্বাচনের সার্বিক ভোটের হিসাব অনুযায়ী মোট ভোটার ছিলেন ৩৪৮ জন। এর মধ্যে ২৬৭টি ভোট কাস্ট হয়, ৮২টি ভোট বাতিল হয় এবং ২০৫টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়।

পরবর্তীতে নবনির্বাচিত সদস্যদের সমর্থনে অনুষ্ঠিত সভাপতি নির্বাচনে কপোতাক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আব্দুল কুদ্দুস বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি জি এম আব্দুল কুদ্দুস বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং অভিভাবক-শিক্ষক সমন্বয় জোরদারে সকলের সহযোগিতা কামনা করেন।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচিত সভাপতি ও সদস্যদের অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে তাদের সফলতা কামনা করেছেন অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park