1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

পাইকগাছায় সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদনপত্র হস্তান্তর, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

 

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলায় খুলনা জেলা পরিষদের উদ্যোগে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের অনুমোদনপত্র (চিঠি) হস্তান্তর এবং দুই হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসিউজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্পের বরাদ্দের অনুমোদনপত্র বিতরণ করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। একই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, পাইকগাছা ও কয়রা—এই দুই উপজেলায় প্রায় তিন কোটি টাকার সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের অনুমোদনপত্র সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, এস এম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকি, জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, বদরুদ্দোজা বাবলু, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর ও মমিনুর রহমান সাগর, জেলা যুবদলের সদস্য পীর আলী ও সোহেল রানা তুহিন এবং জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park