1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

সুনামগঞ্জ মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে আয়োজন করা হলো একটি দোয়া মাহফিল। বুধবার (২৬ নভেম্বর) সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনসমূহ মিলিত হয়ে এই মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের
প্রাথমিক মনোনয়ন বঞ্চিত,সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির একটি সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে কামরুজ্জামান কামরুল বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, দেশের জনগনের কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোক্তার হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এসময় উপজেলা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশের ও জাতির কল্যাণ, বিশেষ করে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু লাভের জন্য বিশেষ মোনাজাত করেন,হাফেজ মাওলানা তাজুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park