1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

পাইকগাছায় যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১২১ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত রাফেজা (৪৩)-কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) প্রেরণ করেন। অপর আহত ভ্যানচালক হাবিবুল্লাহ (৩০) ও ইসলাম সানা (৬০)-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা এলাকার আরশাদ মেম্বারের বাড়ি সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে আহতরা শঙ্কামুক্ত রয়েছেন।
আহতদের মধ্যে রাফেজা লক্ষ্মীখোলা গ্রামের মোস্তাক সরদারের স্ত্রী, ভ্যানচালক হাবিবুল্লাহ চাঁদখালী ইউনিয়নের দক্ষিণ গড়েরআবাদ এলাকার হোসেন গাজীর ছেলে এবং ইসলাম সানা কয়রা উপজেলার হরিহরনগর এলাকার রহিম সানার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত ইসলাম সানা জানান, তারা তিনজন পাইকগাছা থেকে ভ্যানে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ভ্যানটি লক্ষ্মীখোলার আরশাদ মেম্বারের বাড়ি সংলগ্ন মোড়ে পৌঁছালে কয়রা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-০-১১-৯৩৬৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি হয়।
তিনি আরও জানান, বাসটি সামনে চলে এলে অসুস্থ ভ্যানচালক হাবিবুল্লাহ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাস ও ভ্যানের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় হাবিবুল্লাহর মাথা ফেটে যায়, ইসলাম সানার মাথায় আঘাত লাগে এবং রাফেজার হাত ভেঙে যায়।
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে বাসচালক ইব্রাহিমের সহযোগিতায় তাদের হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় বাসটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে বাস-মিনিবাস শ্রমিক সংগঠন, পাইকগাছা শাখার সাধারণ সম্পাদক বাবলু জানান, আহতদের চিকিৎসার সকল ব্যয়ভার বাসের মালিকপক্ষ বহন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park