1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

আমার জীবনের সকল স্বপ্ন ও সুখ মানুষের সেবার জন্য বিসর্জন দিয়েছি আমি কর্মের মাধ্যমে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই-বললেন হেলেন জেরিন খান।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

আজ ২৬ ডিসেম্বর ২০২৫ বুধবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামে শেখ বাড়িতে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর – ২ সংসদীয় আসনে মনোনয়ন প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহম বেপারী। রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, সাবেক যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য মুজিবর রহমান হাওলাদার, কেন্দ্রীয় মহিলা দলের এক ঝাঁক নারী নেতৃত্ব। রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজ ফকির, চুন্নু মাতুব্বর ,যুব নেতা লিটু খান,যুব নেতা শেখ মহিউদ্দিন মহি,পান্নু শেখ,রাজৈর উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি রাজু আহমেদ বাবুল, বিএনপি নেতা মাসুদ ফকির, যুব নেতা মিরাজ ফকির,বাশার শেখ,হিরু মোল্লা, তামিম , শাহিন, মুফতি লিয়াকত প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের সেবা করা আমার জীবনের ব্রত।সারা জীবন মানুষের ভালো করার জন্য রাজপথ থেকে অন্দরমহল পর্যন্ত সব জায়গাতেই আমি কাজ করে যাচ্ছি।সব কিছুর মূল উদ্দেশ্য মানব সেবা। দলমতের ঊর্ধ্বে উঠে সকল বৈষম্য দূর করে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। কোনো একক দল বা সম্প্রদায়ের বাংলাদেশ নয়। সবাইকে নিয়ে সমৃদ্ধ ও সফল বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park