1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

লতিফ মাস্টার ফাউন্ডেশন ফ্রি চিকিৎসা কেন্দ্র প্রান্তিক মানুষের পাশে মানবিক উদ্যোগ, বিনামূল্যে স্বাস্থ্যসেবায় প্রশংসিত বেশরগাতীর চিকিৎসা কার্যক্রম

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

 

মোঃ মনিরুজ্জামান ফকির, নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত হচ্ছে একটি আধুনিক ও সম্পূর্ণ বিনামূল্যের চিকিৎসা কেন্দ্র। মানবিক এই উদ্যোগের মাধ্যমে এলাকার প্রান্তিক ও অসহায় মানুষ নিয়মিত পাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ঔষধ।

ফাউন্ডেশনের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের জন্য অভিজ্ঞ চিকিৎসকরা নিয়মিত রোগী দেখছেন। চিকিৎসাসেবা প্রদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ড. প্রদীপ কুমার বকশি, মেডিসিন, বাত-ব্যথা, চর্ম ও যৌন রোগ এবং অ্যালার্জি বিশেষজ্ঞ ডা. সোহাগ শেখ, জয়েন্ট, ঘাড় ব্যথা, মাথাব্যথা ও বাত-ব্যথা বিশেষজ্ঞ ড. মোহাম্মদ মিজানুল করিম এবং গাইনি বিশেষজ্ঞ ডা. ইসরাত জাহান নিপা।

চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্বপ্ননীড় (এতিম ও বৃদ্ধানিবাস)-এর সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শামীম হাসান এবং সাংবাদিক বাবু। এছাড়াও দায়িত্বরত স্বেচ্ছাসেবক দল রোগীদের সার্বিক সহায়তা ও শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কোভির হোসেন, মিন্টু শাহজাহান শেখ, সালমান হোসাইন ভাষানীসহ আরও অনেকে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত সহস্রাধিক মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে। বিশেষ করে সন্তানসম্ভবা মায়েদের জন্য জরুরি সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব বহন করছে ফাউন্ডেশনটি।

মানবিক এ উদ্যোগের মূল পৃষ্ঠপোষক হলেন প্রখ্যাত শিক্ষক মরহুম মো. লতিফুর রহমানের দুই সন্তান—সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু এবং আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু। তাঁদের অর্থায়ন ও আন্তরিক প্রচেষ্টায় এলাকার অসহায় মানুষের জন্য এই মহতী সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের অনুপ্রাণিত করবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park