1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম তুহিন

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

কালিগঞ্জ গাজীপুর প্রতিনিধ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ তিন তারিখে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক গাজীপুর জেলা কমিটি ছাত্রদল নেতা মোঃ শরিফুল ইসলাম তুহিন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সভায় তিনি উপজেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ এবং নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তুহিন বলেন, “আমি প্রতিনিধি নয়, সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই। উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে সর্বদা সক্রিয় থাকব।” তিনি সাংবাদিকদের কাছে উপজেলার বিভিন্ন ইস্যু তুলে ধরে তাদের মতামত ও পরামর্শ চান। সাংবাদিকরা নির্বাচনী প্রচারণায় স্বচ্ছতা, জনগণের সাথে সরাসরি যোগাযোগ এবং উন্নয়নমূলক কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন।বিশেষ করে কালিগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মাদক নির্মল বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না সে যেই হোক। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকসহ তুহিনের সমর্থক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থী আশা প্রকাশ করেন যে, জনগণের ভালোবাসা ও সমর্থনে তিনি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হবেন এবং উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে এবং বিভিন্ন পদে প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park