1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

রুহিয়ায় বিএনপির ২ কিংবদন্তির স্মরণে দোয়ার ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত


মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমান এবং রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তাফা কামালের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ মার্চ মঙ্গলবার ​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রুহিয়া থানা শাখার উদ্যোগে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। রুহিয়া থানা বিএনপির সভাপতি ও ইফতার মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনছারুল হক। ​বক্তারা মরহুম দুই নেতার রাজনৈতিক জীবন ও মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। দোয়া মাহফিলে রুহিয়া থানা ও জেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজুল হক, দপ্তর সম্পাদক মোঃ লিয়াকত আলী টিটু রুহিয়া থানা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবিব এবং ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি ও প্রস্তুতি কমিটির সদস্য সচিব চৌধুরী মুহাম্মদ মহেবুল্লাহ আবু নুর। ​এছাড়াও রুহিয়া থানা যুবদলের সভাপতি মোঃ আনার আলী, কৃষক দলের সভাপতি মোঃ আইনুল হক, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল হক বাবু, প্রমুখ। ইফতারের আগে মরহুমদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park