1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

রমাদান উপলক্ষে কুষ্টিয়ায় ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮০ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন
কুমারখালী উপজেলা (কুষ্টিয়া) সংবাদদাতা

পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালী ও খোকসা উপজেলার প্রায় তিন শতাধিক অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম। সংগঠনটির চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের উদ্যোগ ও আয়োজনে আজ রোববার (১ মার্চ) সকাল ১১টায় কুমারখালী সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রমাদানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত হন। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে মোট তিন শতাধিক পরিবারের হাতে ফুড প্যাক তুলে দেওয়া হবে। ইতিমধ্যে খোকসা উপজেলায় বিতরণ সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় কুমারখালী সরকারি কলেজ মাঠে প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি ফুড প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ৩ কেজি আলু ও ১ কেজি ডাল—যা একটি পরিবারের কয়েকদিনের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে বলে জানান আয়োজকরা। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।

ফুড প্যাকেজ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলী, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াশ, কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, খোকসা সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের প্রভাষক সাইফুদ্দিন মজনু এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-কলেজ বিষয়ক সম্পাদক ইমরান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল বলেন, রমাদান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত অসচ্ছলদের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ববোধ থেকেই ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তিনি আরও বলেন, “আমরা চাই কেউ যেন রমাদানে খাদ্যকষ্টে না থাকে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকেই ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে কুমারখালী উপজেলাসহ আশপাশের এলাকায় ইতিবাচক ভূমিকা রেখে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park