1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

অবহেলিত জনপদের ভাগ্য পরিবর্তনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর : মাওলানা আবুল কালাম আজাদ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

কৌশিক রায়,নিজস্ব প্রতিনিধি:
খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন,অবহেলিত জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সৎ,যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই।
গত মঙ্গলবার(৩ফেব্রুয়ারি)বিকাল ৩টায় পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদখালী ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক নির্জবচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন,উপকূলীয় ও অবহেলিত জনপদগুলো দীর্ঘদিন ধরে পরিকল্পিত অবহেলা ও বৈষম্যের শিকার।শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ঘাটতির কারণে এসব এলাকার মানুষ মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে।তিনি বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ,নিরাপদ পানীয় জল সরবরাহ, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা গেলে এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার বাস্তব পরিবর্তন সম্ভব।
তিনি আরও বলেন,রাজনীতিকে ব্যবসা নয়,বরং ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে।সৎ,যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দুর্নীতি,দুঃশাসন ও লুটপাটের রাজনীতি বন্ধ হবে।জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের করের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করা হবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চাঁদখালী ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা আজগার হুসাইনের সভাপতিত্বে এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আরজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার,সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান,কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম,ইউনিট সদস্য প্রভাষক আব্দুল মমিন সানা,খুলনা জেলা দক্ষিণ জামায়াতের সভাপতি আবু জার আল গিফারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান,নায়েবে আমীর মাওলানা বুলবুল ইসলাম,সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা.আসাদুল ইসলাম,পাইকগাছা পৌর নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন,চাঁদখালী ইউনিয়ন আমীর মাওলানা রবিউল ইসলাম,সেক্রেটারি মাওলানা খয়বার হোসাইন ও লস্কর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শামসুর রহমান।
জনসভায় বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ অবহেলা ও বৈষম্যের শিকার।টেকসই উন্নয়ন,ন্যায়বিচার এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় আনা সময়ের দাবি।বক্তারা আসন্ন নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park