
শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
খুলনা-৬(পাইকগাছা–কয়রা)আসনের বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন,যারা এ দেশের স্বাধীনতা চায়নি,তারাই আজ ধর্মকে অপব্যবহার করে এমপি-মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে।আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের মাধ্যমে এদের প্রত্যাখ্যান করতে হবে।
শুক্রবার(৩০জানুয়ারি)বিকেলে পাইকগাছা উপজেলার সোলাদানা বাজার চত্বরে সোলাদানা ইউনিয়নবাসীর আয়োজনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হাসান বাপ্পী বলেন,পাইকগাছা–কয়রার জনপদ দীর্ঘদিন ধরে অবহেলিত।অতীতে যারা এই এলাকার এমপি ছিলেন,তারা এলাকার মানুষের সঙ্গে ভোট নিয়ে প্রতারণা করেছেন।নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।উন্নয়ন থেকে বঞ্চিত রেখে এ অঞ্চলের মানুষকে চরমভাবে ঠকানো হয়েছে।
তিনি আরও বলেন,আগামী দিনে এই জনপদে আর কেউ ভোট নিয়ে প্রতারণা করতে পারবে না।আমি নির্বাচিত হলে উপকূলীয় এই জনপদ আর অবহেলিত থাকবে না। টেকসই বেড়িবাঁধ নির্মাণ,উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।খাল খনন ও অবমুক্ত করে কৃষি ও মৎস্য সম্পদে বিপ্লব ঘটানো হবে।
বিএনপির রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বাপ্পী বলেন,বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর নতুন রূপে দেশের নেতৃত্বে ফিরে এসেছেন দেশকে নতুনভাবে গড়ার জন্য।বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে এ দেশের মানুষের কোনো অভাব থাকবে না।দেশের সব মানুষকে উন্নয়নের আওতায় আনা হবে।৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড,কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে।পাশাপাশি ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তৈয়েবুর রহমান,উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.আব্দুল মজিদ(এমবিবিএস),সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক,সদস্য সচিব এসএম ইমদাদুল হক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপি নেতা অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিকের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন আব্দুল মজিদ গোলদার,প্রণব কান্তি মন্ডল,প্রভাষক সুজিত কুমার মন্ডল,আব্দুল হাকিম সানা, আবুল বাশার বাচ্চু,মোল্লা ইউনুস আলী,শামীম জোয়ার্দার,রাজিব নেওয়াজ,যুবদল নেতা ওবায়দুল্লাহ সরদার,প্রভাষক মনিরুজ্জামান,ফয়সাল রাশেদ সনি, কিশোর কুমার মন্ডল,শীবপদ মন্ডল,ইসরাফিল আহমেদ, সোহেল গাজী,অধীর কৃষ্ণ মন্ডল,ঠাকুর দাশ সরদার ও সন্তোষ গাইন।