1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা ক্ষমতায় গেলে বন্ধ শিল্পকারখানা চালু হবে, বেকার ভাতা নয়—চাকরির মাধ্যমে যুবকদের সম্মান দেওয়া হবে: ডা. শফিকুর রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পঠিত

মোঃ মামুন রাজা,নিজস্ব প্রতিনিধি:
খুলনার শিল্প ও কৃষি খাতের ধ্বংসে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেছেন,বিগত সরকারের ভুলনীতি,লুটপাট ও দুর্নীতির কারণে একের পর এক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে।তবে আল্লাহর ইচ্ছা ও জনগণের রায়ে জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে বন্ধ মিল-কারখানা পুনরায় চালুর পাশাপাশি নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
তিনি বলেন,“আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না।আমরা তাদের হাতে কাজ তুলে দিতে চাই।কর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজকে সম্মানিত করতে চাই।জুলাই বিপ্লবে যুবকদের যে অবদান,তার ঋণ কিছুটা হলেও শোধ করতে চাই।”
গত মঙ্গলবার(২৭জানুয়ারি)খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখা আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুপুর ২টা থেকে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে জনসভার কার্যক্রম শুরু হয়। জনসভাকে কেন্দ্র করে পুরো নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।নির্ধারিত সময়ের আগেই সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমীর বলেন,“একদিকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত তোলা হচ্ছে।যারা মায়েদের অসম্মান করছে,আমি তাদের ক্ষমা চাইতে আহ্বান জানাই।জনগণের রায়ের ওপর আস্থা রাখুন। অতীতে যারা তা রাখেনি,তাদের পরিণতি ভালো হয়নি।”
হামলার সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে তিনি বলেন,“এখন মাঘ মাস।এখনই যদি মাথা এত গরম থাকে,তাহলে চৈত্র এলে কী করবেন?”
জনসভায় উপস্থিত সবাইকে ভোটের পাহারাদার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,“প্রত্যেক নর-নারীর ভোটাধিকার রক্ষা করতে হবে। ভোট যার যেখানে ইচ্ছা সেখানে দেবে।আমরা শুধু ভোটারকে ভোটকেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে চাই।”
তিনি আগামী ১৩ ফেব্রুয়ারি একটি অভিশাপমুক্ত বাংলাদেশ দেখতে চান বলেও মন্তব্য করেন।
ডা.শফিকুর রহমান দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামল এবং ২০০৮ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার ঘটনায় নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।একই সঙ্গে আহত,পঙ্গু,কারা নির্যাতিত, গুমের শিকার ও দেশান্তরী হতে বাধ্য হওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানান।
তিনি বলেন,“আজ আমি এখানে শুধু জামায়াতের পক্ষে কথা বলতে দাঁড়াইনি।আমি কথা বলছি সেই মায়েদের পক্ষে,যাদের বুক খালি করা হয়েছে;সেই বোনদের পক্ষে,যাদের স্বামীকে কেড়ে নেওয়া হয়েছে; সেই শিশুদের পক্ষে,যারা পিতৃহারা হয়েছে।আমি ১৮ কোটি মানুষের পক্ষে কথা বলছি।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন,“তারা সিন্ডিকেট করে চাঁদাবাজি করেছে,ব্যাংক ও শেয়ারবাজার লুট করে বিদেশে বেগমপাড়া বানিয়েছে।”
৫ আগস্টের পর জামায়াত নেতাকর্মীরা প্রতিহিংসায় না গিয়ে পাহারাদারের ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন,“এর মাধ্যমে প্রমাণিত হয়েছে জনগণ কার কাছে নিরাপদ।আল্লাহর ইচ্ছায় জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মন্ত্রী-এমপিরা ব্যক্তিগত লাভ নয়,বরং বাংলাদেশকে একটি মর্যাদাশীল ও শক্তিশালী অর্থনীতির ওপর দাঁড় করাবে।”
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সন্ত্রাস,গুজব ও দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা দেশের মানুষ আর মেনে নেবে না।তিনি খুলনা অঞ্চলের জলাবদ্ধতা নিরসন,বিশেষায়িত হাসপাতাল আধুনিকায়ন,বন্ধ শিল্পকারখানা চালু,পাইপলাইনে গ্যাস সরবরাহ,আধুনিক বিমানবন্দর স্থাপন এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্প বিকাশের প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন,“যেসব ক্যাম্পাসে শিবির বিজয়ী হয়েছে,সেখানে চাঁদাবাজি,সন্ত্রাস ও মাদক নির্মূল হয়েছে। এটা একটি নমুনা।”
জনসভায় আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার সূচনা করেন খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক।শুরুতে ইসলামী সংগীত পরিবেশন করে প্রেরণা সাহিত্য সংসদ ও টাইফুন শিল্পী গোষ্ঠী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park