1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

সার্বিক কল্যাণ বিদ্যানিকেতনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫১ বার পঠিত

মোঃ হাবিবুর রহমান,নিজস্ব প্রতিনিধি:
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৯ নং চাঁদখালী ইউনিয়নের কাটাখালী বাজারস্থ সার্বিক কল্যাণ বিদ্যানিকেতনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্বিক কল্যাণ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জি.এম.ফারুখ হোসেন।দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন মোঃ খালিদুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৯ নং চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী আবুল কালাম,সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (ময়না),মোহাম্মদ খালিদুর রহমান,বাবু পরিতোষ দেব নাথ,জি.এম. বাহারুল ইসলাম,এস.এম.নুরুজ্জামান(মনা),তুলশী দাশ, ইসমাইল মালী,মোঃ রবিউল ইসলাম গাজী,মোঃ মোস্তফা গাজী,আফছার গাজী,ইলিয়াস শেখ,মোঃ রাজা,মোঃ জহরুল গাজী,রাকিব সরদার,মোঃ মুসা মালী,আসাদুল বিশ্বাসসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্বিক কল্যাণ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বাবু পলাশ কুমার দাশ, সহকারী প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম,সহকারী শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম,মোঃ তহিদুর রহমান, লাবনী দাশ,টুকটুকি দাশ রথীসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবক।
দোয়া মাহফিলে সার্বিক কল্যাণ বিদ্যানিকেতন পরিবারের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।দোয়ায় তাঁর নেক আমল কবুল, জান্নাতুল ফেরদৌস নসিব এবং রহমত ও ক্ষমা বর্ষণের জন্য প্রার্থনা করা হয়।
একই সঙ্গে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য,নিরাপত্তা,কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয়।পাশাপাশি সত্য ও ন্যায়ের পথে চলা এবং জ্ঞান ও নৈতিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কৃষ্ণনগর হাজরাকাটি জামে মসজিদের ইমাম মোঃ জামাল উদ্দিন ফারুকী এবং কাটাখালী বাজার মসজিদের ইমাম নাজমুস সাকিব।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park