1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

পাইকগাছায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:
পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সরল বাজারে পাইকগাছা পৌরসভার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ (এমবিবিএস)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জি.এম.আব্দুস সাত্তার,পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল এবং প্রাক্তন সহকারী অধ্যাপক এস.এম.লোকমান হাকিম।
সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আজহারুল ইসলাম,বিএনপি নেতা আব্দুল করিম,শিমুল,বিল্লাল হোসেন,রুবেল সরদার,রুহুল আমিন,আসাদুল ইসলাম,জব্বার হোসেন,সিরাজ উদ্দিন, মোমিন সরদার,এরশাদ আলী,আলতাফ হোসেন, আমজাদ হোসেন,আব্দুর রাজ্জাক সানা,জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানে নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমিন নাহার,শিউলি আক্তার,হালিমা,আঁখি,আসমা ও রোজিনা।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা বিল্লাল হোসেন।এ সময় বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park