1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

চাঁদখালীতে হাজারো মুসল্লির অংশগ্রহণে তাফসীরুল কুরআন ও বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

মোঃ হাবিবুর রহমান,নিজস্ব প্রতিনিধি :
খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এক বিরাট তাফসীরুল কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৩১ ডিসেম্বর ২০২৫) আসর নামাজের পর চাঁদখালী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও পিরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আকবার হুসাইন(জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম কমলাপুর মাদ্রাসা)।তিনি কোরআন ও হাদিসের আলোকে পর্দার গুরুত্ব ও সামাজিক শালীনতা নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি উয়াইস আহমাদ আশরাফী,মুহতামিম,জামিয়া ইসলামিয়া শামসুল উলুম চাঁদখালী মাদ্রাসা।
তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সালেহী (ঢাকা),নায়েবে মুহতামিম,মারকাযুন নূর মাদ্রাসা,ঢাকা। তিনি কোরআন ও হাদিসের আলোকে বর্তমান সমাজব্যবস্থা,নৈতিক অবক্ষয় ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে সময়োপযোগী আলোচনা করেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী হাফেজ হযরত মাওলানা মুফতি মুনাওয়ার হুসাইন রাহমানী, খতিব,বসুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মুহতামিম, নুরে জান্নাত মডেল মাদ্রাসা,খুলনা।
মাহফিলে সভাপতিত্ব করেন চাঁদখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ আব্দুল কাদের সরদার।অনুষ্ঠান সঞ্চালনা করেন মসজিদের ইমাম হযরত মাওলানা মোঃ আতাউল গনি।
এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মোঃ মনজুরুল ইসলামসহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
চাঁদখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও যুবসমাজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মাহফিলে বক্তারা কোরআন ও হাদিসের আলোকে সমাজ পরিবর্তন, নৈতিকতা,ঈমান ও আমলের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
মাহফিল শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park