1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: রাঙ্গামাটিতে সন্ত্রাস মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

ডেভিল হান্টের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সন্ত্রাস বিরোধী আইনের একটি রাজনৈতিক মামলায় রাঙ্গামাটিতে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন ফরেস্ট কলোনী এলাকা থেকে মোঃ নূর উদ্দিন সোহাগ নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নূর উদ্দিন সোহাগ মোঃ জমির উদ্দিন ও নাসিমা বেগমের সন্তান। তার বাড়ি রাঙ্গামাটি পৌরসভার ০৭নং ওয়ার্ডের দক্ষিণ ফরেস্ট কলোনী এলাকায়। তিনি ছাত্রলীগ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সহ-সভাপতি হিসেবে পরিচিত বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, তাকে রাঙ্গামাটি সদর থানার এফআইআর নং-০২ (তারিখ: ০৯.১২.২০২৫) এবং জিআর নং-৯ মামলায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(১) ধারা অনুযায়ী গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী এই অভিযানের কার্যক্রম চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park