1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

সাতক্ষীরার প্রবীণ ডিম ব্যবসায়ী কাজী রমজান আলীর ইন্তেকাল, জানাজায় হাজারো মানুষের ঢল

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

শেখ মনিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজারের প্রবীণ ডিম ব্যবসায়ী কাজী রমজান আলী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের পর হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথা ও বমি হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় ছিলেন। জীবদ্দশায় তিনি তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং ব্যবসায়ী ভক্তগণ রেখে গেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় সাতক্ষীরা পিকে আই মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে সাতক্ষীরা কামান নগর সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।
কাজী রমজান আলী দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে ডিম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে সুলতানপুর বড়বাজারসহ সাতক্ষীরার ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park