1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

আনন্দউৎসবে সার্বিক কল্যাণ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

মোঃ হাবিবুর রহমান, নিজস্ব প্রতিবেদক।

খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালি বাজারে অবস্থিত সার্বিক কল্যাণ বিদ্যানিকেতন-এর প্রতিষ্ঠাবার্ষিকী ৯ ডিসেম্বর ২০২৫ সোমবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ২০২৩ সালের ৯ ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। স্কুলটি SSC-1998 ব্যাচের তত্ত্বাবধানে পরিচালিত সার্বিক কল্যাণ ফাউন্ডেশনের আওতাধীন একটি শিক্ষা প্রতিষ্ঠান।
সহকারী শিক্ষক জনাব মোঃ তাওহীদ ইসলাম ও সহকারী শিক্ষক জনাবা টুকটুকি দাশ রথীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জি.এম. ফারুখ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কনক চন্দ্র সরকার। এছাড়া উপস্থিত প্রধান শিক্ষক: বাবু পলাশ কুমার দাশ,সহকারী প্রধান শিক্ষক: জনাব মনিরুল ইসলাম,সিনিয়র সহকারী শিক্ষক: জনাব আনারুল ইসলাম,সিনিয়র সহকারী শিক্ষক: জনাবা আয়শা আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক: তন্বী দেব নাথ,সহকারী শিক্ষক: জনাবা তমা দেব নাথ,সহকারী শিক্ষক: জনাবা জান্নাতুল মাওয়া, প্রতিষ্ঠানের স্থায়ী সদস্য এস এম নূরুজ্জামান (মনা) ও তুলশী নাথ,এবং শিক্ষার্থী-অভিভাবকেরা। তাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সার্বিক কল্যাণ বিদ্যানিকেতন এলাকার শিক্ষার উন্নয়ন ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করছে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে।
কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীটি আনন্দঘন পরিবেশে পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও এলাকার শিক্ষাবিস্তারে সার্বিক কল্যাণ ফাউন্ডেশনের ভূমিকা তুলে ধরেন।
“শুভ প্রতিষ্ঠাবার্ষিকী সার্বিক কল্যাণ বিদ্যানিকেতন”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park