1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ, উপদেষ্টা : কালীগঞ্জ উপজেলা (গাজীপুর) কমিটি। কুমারখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ব্যাপক প্রস্তুতি: ঐক্যের ওপর জোর কয়া ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন সংসদ সদস্য আফজাল হোসেন ইসলামের শিক্ষায় আলোকিত জীবন ও মাদকমুক্ত সমাজ গড়ার তাগিদ দিলেন সংসদ সদস্য আফজাল হোসেন সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শিলাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যয় বাগুলাটের নেতাকর্মীদের কুষ্টিয়ায় আজ সাঙ্গ হচ্ছে লালন উৎসব, ঘরে ফেরার প্রস্তুতিতে বাউল-ভক্তরা আট জেলার ফুটবল দল নিয়ে পোড়াদহে এমপি গোল্ডকাপ, প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা-কুষ্টিয়া কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম বর্ষে পদার্পণ উদযাপন

আট জেলার ফুটবল দল নিয়ে পোড়াদহে এমপি গোল্ডকাপ, প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা-কুষ্টিয়া

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেনঃ স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ফুটবলপ্রেমীদের জন্য শুরু হতে যাচ্ছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আগামী ২ নভেম্বর পোড়াদহ ক্রীড়া সংস্থার আয়োজনে সংস্থাটির ফুটবল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবে দেশের আট জেলার আটটি ফুটবল দল।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনার সান স্পোর্টিং ক্লাব ও কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব। উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো ফরিদপুরের মা-মণি ফুটবল একাডেমি, রাজশাহীর খেলোয়াড় উন্নয়ন সমিতি, সিরাজগঞ্জের মেহেদী এগ্রো ফুট, পঞ্চগড়ের টু স্টার ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মডেল স্পোর্টস এবং নীলফামারী জেলা ফুটবল একাদশ।

প্রচারপত্র অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আবদুল গফুরের। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত রয়েছেন কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

আয়োজক পোড়াদহ ক্রীড়া সংস্থার এ উদ্যোগের মূল প্রতিপাদ্য—‘খেলাধুলা হোক সম্প্রীতির বন্ধন, মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার’। আয়োজকদের প্রত্যাশা, প্রতিযোগিতাটি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।

ফুটবলকে ঘিরে বিভিন্ন জেলার খেলোয়াড়দের একত্রিত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব বিকাশেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আগামী ২ নভেম্বরের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে শিরোপার লড়াই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park