1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

উল্লাপাড়ায় ‘দুর্নীতি অনুসন্ধান’ পত্রিকার কার্যালয় উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মোঃ আবদুস সামাদ নিজস্ব প্রতিবেদক : উল্লাপাড়া ২৬ ফেব্রুয়ারি,২০২৬ইং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ‘দুর্নীতি অনুসন্ধান’পত্রিকার আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য মওলানা রফিকুল ইসলাম খান।উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:”একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়াজরুরি।সাংবাদিকরা সমাজের দর্পণ। আশা করি, ‘দুর্নীতি অনুসন্ধান’ পত্রিকাটি সমাজের অনিয়মদুর্নীতির চিত্র নির্ভীকভাবে তুলে ধরে সাধারণ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া আরও উপস্থিত ছিলেন:স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পত্রিকার সম্পাদক তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির স্বার্থে তারা কোনো আপস করবেন না। তৃণমূল পর্যায়ে দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে এবং সত্য প্রকাশে পত্রিকাটি সর্বদা বদ্ধপরিকর অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন এই যাত্রার শুভকামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park