1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

মুকুলের পিতার ইন্তিকাল : বিভিন্ন মহলের শোক, জানাজা ও দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

সুরাইয়া আক্তার ইশিতা,নিজস্ব প্রতিনিধি:
কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি,খুলনা ওয়াসা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সদস্য সচিব এবং সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার খুলনা সংবাদদাতা এস.এ.মুকুলের পিতা,বিষ্ণুপুর শাহী জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন মো.ইমান আলী (৬৮) ইন্তিকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে,গত ১জানুয়ারি পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরার পথে তিনি স্ট্রোক করেন।এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে,নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা মঙ্গলবার(২৩ ডিসেম্বর)যোহর নামাজের পর বিষ্ণুপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার,ড.অধ্যাপক জি.এম. শফিকুল ইসলাম,পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান,কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান,নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, পাইকগাছা উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, মাওলানা কামাল হোসেন,প্রিন্সিপাল কামরুল ইসলাম, হেলাল উদ্দিন,হাফিজুর রহমান,মাওলানা আব্দুল খালেক,ডা.মিজানুর রহমান,ইউপি সদস্য সোয়াইব হোসেন ও লুৎফর রহমান,শ্রমিক নেতা আব্দুল আলিম, হায়দার আলী নিরু,আরজানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়াও শত শত মুসল্লি জানাজায় অংশগ্রহণ করেন।জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে এস.এ.মুকুলের পিতার ইন্তিকালে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ,টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান,মাস্টার শফিকুল আলম,মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার,খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল,খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।
এছাড়াও শোক প্রকাশ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি ডা.সাইফুজ্জামান,যুব বিভাগের সভাপতি মুকাররম আনসারী ও সেক্রেটারি মুহা.হামিদুল ইসলাম খান,ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান, খুলনা দক্ষিণ জেলা সভাপতি আবু জার গিফারী ও সেক্রেটারি অয়েস কুরুনী,পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান ও সেক্রেটারি আলতাফ হোসেন, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মাওলানা শেখ মো.সাইফুল্লাহসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park