1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮১ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন এমপি। আজ ৯ মার্চ (রবিবার) সকাল ৯টায় তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে হাসপাতালে উপস্থিত হন। এ সময় তিনি হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও চিকিৎসা সেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় এমপি আফজাল হোসেন বলেন, সাধারণ মানুষ যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও জানান, এই পরিষ্কার অভিযান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান উদ্ভোধন করেছেন। এই কর্মসূচীর অংশ হিসেবে আজ স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হলো। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে এবং হাসপাতালসহ উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখা হবে।

এমপি আফজাল হোসেন বলেন, সাধারণ মানুষ যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। “নীট অ্যান্ড ক্লিন কুমারখালী” গড়ে তোলার লক্ষ্যে হাসপাতালসহ উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ আফতাব উদ্দীন মাস্টার, বাগুলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমদ, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সদকী ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল হাসান শমসের, বায়তুলমাল সম্পাদক আব্দুল হাকিম, কয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম মাস্টার, শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান শহিদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, অফিস সম্পাদক শরিফুল ইসলাম, পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানাসহ কুমারখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ এমপি আফজাল হোসেনের হাসপাতাল পরিষ্কার অভিযান ও পরিদর্শনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগের ফলে হাসপাতালের পরিবেশ আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park