1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

সাভারকে আধুনিক ও মাদকমুক্ত শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় মনিরুল ইসলাম মাসুদের

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৯ বার পঠিত

 

গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিবেদক |

ঢাকার অতি সন্নিকটে অবস্থিত সাভার পৌরসভাকে আধুনিক, সুশাসনভিত্তিক এবং মাদকমুক্ত শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদের উদীয়মান তরুণ নেতা মনিরুল ইসলাম মাসুদ। আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে ইতোমধ্যে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

মনিরুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় জনগণের কাছে একজন সম্ভাবনাময় তরুণ নেতা হিসেবে পরিচিত।

নিজের উন্নয়ন ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “সাভার ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। জনগণ সুযোগ দিলে আমি সাভারকে ঢাকার আধুনিকতার আদলে গড়ে তুলতে চাই। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হবে আমার প্রথম ও প্রধান লক্ষ্য।”

সাভারের বর্তমান সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মনিরুল ইসলাম মাসুদ বলেন, “মাদকের বিস্তার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে আমি মাদকের আখড়া নির্মূল এবং সন্ত্রাস দমনে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। সাভারবাসীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য পরিবেশ উপহার দেওয়াই আমার অঙ্গীকার।”

শিল্পাঞ্চল হিসেবে সাভারের গুরুত্ব উল্লেখ করে তিনি শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সাভারে বিপুল সংখ্যক শ্রমিক ভাই-বোন বসবাস করেন, যারা এই অঞ্চলের অর্থনীতি ও রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিতকরণ এবং জীবনযাত্রার মানোন্নয়নে আমি নিরলসভাবে কাজ করতে চাই। শ্রমিক ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতির মূল দর্শন।”

আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মনিরুল ইসলাম মাসুদ বলেন, জনগণের সমর্থন, ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে তিনি সাভারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও আদর্শ পৌরসভায় রূপান্তর করতে চান।

তিনি সাভারবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন এবং একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ সাভার গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park