1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

সরকার,ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

সরকার,ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী

প্রধান সংবাদদাতা ; নাসির উদ্দিন নাহিদ

সাভারের বলিয়ারপুরে অবস্থিত ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে প্রজেক্টের কাজ জুলাইয়ে শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আজ (২২ এপ্রিল) বুধবার দুপুরে সাভারের বলিয়ারপুরের ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, কিছু জটিলতার কারণে এতদিন এই কাজগুলো বন্ধ ছিল। এখন নতুন সরকার শীঘ্রই সব প্রক্রিয়া শেষে কাজ শুরু করবে। এতে করে ময়লার দুর্গন্ধ থেকে মানুষ বাঁচতে পারে।

তিনি আরও বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এ জন্য উত্তর সিটি করপোরেশনের সাথে কথা বলে ল্যান্ড ফিলে ময়লা ফেলা যাবে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে।

এখানে হাজার হাজার টন ময়লা ফেলার কারণে এলাকায় পরিবেশ নষ্ট হতে পারে বলে বলেন তিনি। বিদ্যুৎ উৎপাদন হলে আর দুর্ভোগ থাকবে না বলেও জানান প্রতিমন্ত্রী।

এ সময় পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park