1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

‘মানুষ মানুষের জন্য’—অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার পঠিত

 

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’—এই মানবিক বার্তাকে সামনে রেখে খুলনার পাইকগাছায় অসহায় এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে প্রেসক্লাব পাইকগাছা। সংগঠনের উদ্যোগে ওই বৃদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অসহায় বৃদ্ধা আমেনার হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য মো. নুরুল আমিন পলাশ, মো. আওছাফুর রহমান, মো. আব্দুর রশিদ সানা ও মো. জিনারুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে চিকিৎসক ও সাংবাদিক মোঃ শাহাদাত হোসাইন, মো. শামীম হোসেন এবং মোঃ সাইফুল্লাহ ইসলাম উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও গণমাধ্যমকর্মীদের সামাজিক দায়বদ্ধতার অংশ। মানবিকতার জায়গা থেকে অসহায় মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সমাজের প্রত্যেক মানুষের দায়িত্ব।

তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মানবিকতার এই উদ্যোগ সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park