1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের সংগ্রামী কণ্ঠ এফ এম এ রাজ্জাক গুরুতর অসুস্থ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনা পাইকগাছার বিশিষ্ট আইনজীবী,মানবাধিকার কর্মী, পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক এবং পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।তার অসুস্থতার খবরে এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গেছে,হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে ভর্তি করেন।বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।তার শারীরিক অবস্থার খবরে পাইকগাছা ও আশপাশের এলাকার আইনজীবী,সাংবাদিক,মানবাধিকার কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
দীর্ঘদিন ধরে এফ এম এ রাজ্জাক আইন পেশার পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।একই সঙ্গে সাংবাদিকতার মাধ্যমেও তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি,অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত।পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক হিসেবে তিনি বিভিন্ন সামাজিক সমস্যা ও অনিয়ম তুলে ধরে জনসচেতনতা সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে,একজন সাহসী আইনজীবী ও মানবাধিকার কর্মী হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন।ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার ভূমিকা এলাকায় প্রশংসিত।
এদিকে তার অসুস্থতার খবরে সহকর্মী,শুভানুধ্যায়ী ও এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।অনেকেই মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তিনি যেন শিগগিরই সুস্থ হয়ে আবার সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে পারেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এফ এম এ রাজ্জাকের পরিবার ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park