1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

বিপদে-আপদে পাশে থাকার অঙ্গীকার মনিরুল হাসান বাপ্পীর

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে অংশ নিয়ে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, দেশের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছে বলেই দল বড় বিজয় অর্জন করতে পেরেছে।
তিনি উল্লেখ করেন, সরকার গঠন করতে পারলে বিএনপি ধাপে ধাপে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবে। নির্বাচনে নিজের পক্ষে কাজ করা সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিশেষ করে সনাতনী সম্প্রদায়ের সমর্থন তার জন্য অনন্য প্রেরণা হয়ে থাকবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মনিরুল হাসান বাপ্পী বলেন, তিনি এলাকার মানুষের পাশে থাকবেন এবং কেউ যেন ভয়-ভীতি ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন। ব্যবসা-বাণিজ্য ও চলাফেরায় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন। অবহেলিত এই জনপদের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি কপিলমুনি, হরিঢালী, লতা, সোলাদানা, রাড়ুলী, চাঁদখালী ও সুড়ীখালী বাজারসহ বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park