1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ওডিআর) সেন্টার চালু পাইকগাছায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় প্রযুক্তিনির্ভর আইনি সেবা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পঠিত

 

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:

প্রান্তিক ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এলাকার মানুষের জন্য আইনি সেবা আরও সহজ,দ্রুত ও সাশ্রয়ী করতে খুলনার পাইকগাছায় চালু হয়েছে দেশের প্রথম ফ্রেন্ডশিপ অনলাইন ডিসপিউট রেজল্যুশন(ওডিআর) সেন্টার।শুক্রবার(২১আগস্ট)পাইকগাছা চৌকি আদালত প্রাঙ্গণে পাইলট ভিত্তিতে এ সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়।

ফ্রেন্ডশিপের উদ্যোগে প্রতিষ্ঠিত এ ওডিআর সেন্টারের মাধ্যমে এখন থেকে প্রত্যন্ত এলাকার মানুষ নিজ এলাকা থেকেই উপযুক্ত বিরোধের ক্ষেত্রে আইনি পরামর্শ ও ভার্চুয়াল মধ্যস্থতা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন। এতে বিরোধ নিষ্পত্তির জন্য দূরবর্তী জেলা শহরে বারবার যাতায়াতের প্রয়োজন কমবে এবং সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। তিনি বলেন,পাইকগাছার মতো লবণাক্ত ও প্রান্তিক অঞ্চলের মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাইকগাছা চৌকি আদালতে ফ্রেন্ডশিপের ওডিআর সেন্টার চালুর ফলে স্থানীয় জনগণকে বিরোধ নিষ্পত্তির জন্য বারবার খুলনা শহরে যেতে হবে না।এর মাধ্যমে সময়,অর্থ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি মধ্যস্থতার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন)মাসুদা ইয়াসমিন।তিনি বলেন,প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের ন্যায়বিচারে প্রবেশাধিকার আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।ওডিআরের অন্যতম প্রধান সুবিধা হলো—এটি ভৌগোলিক দূরত্বের বাধা কমাতে পারে।তবে ওডিআর বিচারব্যবস্থার বিকল্প নয়; বরং বিদ্যমান আইনগত সহায়তা ও মধ্যস্থতা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণকেন্দ্রিক করার একটি সহায়ক মাধ্যম।

সভাপতির বক্তব্যে ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর ও ইনক্লুসিভ সিটিজেনশিপের প্রধান আয়েশা তাসিন খান বলেন,ভৌগোলিক দূরত্ব, যাতায়াত ব্যয় ও আর্থিক সীমাবদ্ধতার কারণে পাইকগাছার মতো প্রান্তিক অঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় আইনগত সহায়তা ও বিরোধ নিষ্পত্তি সেবা থেকে বঞ্চিত হন।প্রযুক্তির মাধ্যমে এসব বাধা কমিয়ে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচারের সুযোগ পৌঁছে দেওয়াই ফ্রেন্ডশিপ ওডিআর সেন্টারের অন্যতম প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনগত সহায়তা কর্মকর্তা মোছাঃ রোমানা আফরোজ।ফ্রেন্ডশিপ ওডিআর সেন্টারের কার্যক্রম ও এর বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির ইনক্লুসিভ সিটিজেনশিপের সহকারী মহাব্যবস্থাপক-আইন অ্যাডভোকেট আশিকুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ওয়াহিদুজ্জামান চৌধুরী,চৌকি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ,সিভিল জজ হযরত আলী,আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি.এম.আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক জিএম আককাছ আলীসহ আইনজীবী,বিচার বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সংশ্লিষ্টরা জানান,ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেনশিপের উদ্যোগ এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহযোগিতায় প্রতিষ্ঠিত এ সেন্টারের মাধ্যমে উপযুক্ত বিরোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলো নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়াল মধ্যস্থতা প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।ফলে প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ন্যায়বিচারের পথ আরও সহজ ও জনগণকেন্দ্রিক হবে।

প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অন্যান্য প্রত্যন্ত ও দুর্গম এলাকাতেও অনলাইনভিত্তিক বিরোধ নিষ্পত্তি সেবা সম্প্রসারণের পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park