1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

ফেব্রুয়ারির নির্বাচনে সারাদেশে ভোট বিপ্লব ঘটবে: মাওলানা আবুল কালাম আজাদ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন,আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সারাদেশের মতো পাইকগাছা-কয়রাতেও ভোট বিপ্লব ঘটবে।
সোমবার(৯ফেব্রুয়ারি)বিকাল ৫টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন,দক্ষিণ খুলনার অবহেলিত উপকূলীয় অঞ্চল কয়রা-পাইকগাছাকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে। তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন,জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি দুর্নীতিমুক্ত,ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন,জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে বেকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। “আমরা দুর্নীতি করবো না এবং কাউকেও দুর্নীতি করতে দেব না”—এমন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার প্রসঙ্গে তিনি বলেন,কয়রা-পাইকগাছা শুধু মুসলমানদের নয়;হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের জীবিকা ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।হাজারো হিন্দু ব্যবসায়ী,কারিগর ও শ্রমজীবী মানুষ এখানে বসবাস করে জীবিকা নির্বাহ করছেন।ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা,সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জামায়াতে ইসলামীর অঙ্গীকার।
উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন,টেকসই বেড়িবাঁধ নির্মাণ,উন্নত রাস্তাঘাট,আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, যানজট নিরসন,সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশ, পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করা গেলে কয়রা-পাইকগাছার অর্থনীতি নতুন গতি পাবে।
এছাড়া জামায়াতে ইসলামী বিজয়ী হলে বনদস্যু নির্মূল, চাঁদাবাজি বন্ধ,শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন,কালভার্ট নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন তিনি।তারুণ্য ও নারী জাগরণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন।
পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট লিয়াকত আলী,মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট হানিফ উদ্দীন, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলার সনাতনী ধর্মীয় সেক্রেটারি দেবপ্রসাদ মণ্ডল, ্কোষাধ্যক্ষ গৌতম মণ্ডল এবং শিবির জেলা দক্ষিণ সভাপতি আবুজার গিফারী।
এ সময় জামায়াতে ইসলামী জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park