1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

পাইকগাছায় যুবলীগের গোপন বৈঠক, গ্রেফতার ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পঠিত

 

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গোপন বৈঠকের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বয়ারঝাপা এলাকার মনি বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (৩৫) এবং শহিদুল খাঁর ছেলে হাদী খাঁ (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বয়ারঝাপা এলাকায় কয়েকজন ব্যক্তি গোপনে বৈঠকে মিলিত হন। সেখানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাংগঠনিক কার্যক্রম পুনরায় গতিশীল করার বিষয়ে আলোচনা হচ্ছিল বলে পুলিশের দাবি। গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও সাগর বিশ্বাস ও হাদী খাঁকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির জানান, যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তারা গোপনে বৈঠক করছিলেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park