
মোঃ মামুন রাজা,নিজস্ব প্রতিনিধি:
পাইকগাছা পৌরসভার আওতাধীন কয়েকটি নিরাপদ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে আজ বৃহস্পতিবার(০১ জানুয়ারি ২০২৫)মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্ট চলাকালে দেখা যায়,কিছু প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণ করছে এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। এসব অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত ২টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ ফজলে রাব্বী,সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে স্বাস্থ্যসম্মত পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণ ও নিয়মিত লাইসেন্স নবায়নের নির্দেশনা প্রদান করা হয়।একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানান।