1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত

 

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) দিনব্যাপী দুটি ভেন্যুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা এবং বিকেলে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সাংস্কৃতিক ও অন্যান্য প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ক্রীড়া ও সাংস্কৃতিকসহ মোট ৪২টি ইভেন্টে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শচীন্দ্র নাথ বিশ্বাস, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও শিক্ষক মহাসিন আযম অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নুরুজ্জামান, সেলিনা পারভীন, শফিকুল ইসলাম, বিএম আক্তার হোসেন, হাফিজুল ইসলাম, দীপক চন্দ্র মন্ডল, ছন্দা ঘোষ, এসএম আমিনুর রহমান লিটু, নাজিরা আক্তার, কোহিনূর ইসলাম, মিজানুর রহমান, গগণ চন্দ্র ঢালী, আব্দুল আলীম ও এসকে আসাদুল্লাহ মিঠু।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১২৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park