1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়ন এর কৈয়াসিটিবুনিয়া গ্রামে চিংড়ি মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান মোড়ল (৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমান মোড়ল উপজেলার গজালিয়া গ্রামের জিবা মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৈয়াসিটিবুনিয়া গ্রামের ইকবল হাজীর চিংড়ি মাছের ঘেরে মজুরি চুক্তিতে জাল দিয়ে মাছ ধরার কাজ করছিলেন ইমান মোড়ল। ঘেরের বাসায় রাতে বাল্ব জ্বালানোর জন্য বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল।
কাজের একপর্যায়ে ঘেরের বেড়িবাঁধ থেকে পা পিছলে পড়ে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।
পরে ঘেরে থাকা অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ নিজ বাড়ি গজালিয়ায় নিয়ে গেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park