1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

পাইকগাছায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১০৬ বার পঠিত

 

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে বাৎসরিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনা পানি কেন্দ্রের চত্বরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আনোয়ার হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি খান মাহতাব আহম্মেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাজামান প্রিন্স, কাজী মিজানুর রহমান, অশোক কুমার ঘোষ, খান সাইফুল ইসলাম ও হাফিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল মান্নান মোড়ল ও তৌফিক হোসেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সমিতির দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিলো আনন্দঘন পরিবেশ, যেখানে লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় সভাপতি আনোয়ার হোসাইন সকল ওষুধ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, নির্ধারিত মূল্যের বেশি দামে ওষুধ বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা না করতে। তিনি বলেন, কোনো ব্যবসায়ী অতিরিক্ত দাম নিলে এবং তার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমিতি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।

সমিতির এ মিলনমেলা সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park