1. admin@bangladeshjatiosangbadiksangsthabjss.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় ইউপি নির্বাচন: সোনাবাড়ীয়ায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ৪ হেভিওয়েট প্রার্থী পাইকগাছায় সড়ক সচেতনতায় নিসচা ইউএনওকে ‘নিরাপদ’ সুভ্যেনির উপহার নুরানী গার্লস একাডেমীর পরিচালক হিসেবে ক্বারী ওসমান গণি আর কতদিন থাকবে! পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু তিন মাসব্যাপী কর্মসূচি, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় জোর পাইকগাছার মটবাটি রামকৃষ্ণ সেবাশ্রমে উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ জেলা পরিষদের এডিপি ও রাজস্ব তহবিল থেকে বরাদ্দ, সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা এলাকার সার্বিক উন্নয়নে পেশাজীবী সমাজের সহযোগিতা কামনা করলেন এমপি আফজাল জাগো ফাউন্ডেশনের ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গাছের ডাল ও জমির বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দম্পতিকে রক্তাক্ত করার অভিযোগ পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ যুবক-যুবতী আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ দল পৌর সদরের হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিশ্বজিৎ সরকার, সুমন গাইন ও কৃপাসিন্ধুসহ পুলিশের সদস্যরা ওই সড়কের সাবেক এক নারী কমিশনারের বাড়িতে অভিযান চালান। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলাসহ পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে। তবে আইনি কারণে তাদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আটকের পর তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বির দপ্তরে হাজির করা হয়। সেখানে তারা অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পৌর এলাকায় এ ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বি.জে.এস.এস)
Theme Customized By Shakil IT Park